মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপন, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আতিক তালুকদার, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম বাবলু প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

