Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জুলাই আন্দোলনের হত্যা মামলা সহ ৯ মামলার চার্জশিট দাখিল

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামহলাসহ ৯টি মামলার চার্জশিট দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এটি রাজশাহীতে হত্যা মামলায় চার্জশিট দেওয়ার প্রথম ঘটনা।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা, মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলিলুর রহমান আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে।

 

রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার তদন্তের অংশ হিসেবে ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদ আলী রায়হান হত্যা মামলা (মামলা নম্বর ১৫) এবং শহীদ সাকিব আনজুম হত্যা মামলা (মামলা নম্বর ৩৩) অন্তর্ভুক্ত। আলী রায়হান হত্যার মামলায় ১২৭ জন, এবং সাকিব আনজুম হত্যার মামলায় ১১৭ জনকে আসামি করা হয়েছে।

 

তিনি আরও বলেন, তদন্তে বিভিন্ন ভিডিও, প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের তথ্যও যাচাই করে শুধুমাত্র প্রমাণসহ যাদের নাম নিশ্চিত করা গেছে, তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বোয়ালিয়া মডেল থানায় আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় ৭ জন এবং তদন্তে গ্রেপ্তার ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জন এবং তদন্তে ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, “পুলিশের অভিযোগপত্র এবং বিশ্লেষণ অনুযায়ী মনে হচ্ছে মামলাগুলো প্রমাণযোগ্য। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।