পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
অতি শিগগিরই পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

