Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তানঃ ছাত্রদল সভাপতি

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

ভারত-পাকিস্তান প্রসঙ্গে রাকিব দাবি করেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগের আশ্রয়দাতা প্রতিবেশী দেশ ভারত, জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। একমাত্র বিএনপি-ছাত্রদলই হৃদয়ে ধারণ করে–সবার আগে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ইসলাম কায়েমের নামে গণহত্যা ও ধর্ষণে জড়িতরা কি কোরআনের কোনো আয়াত থেকে অনুমতি নিয়েছে? ইসলামি ব্যাংকের ফান্ডিং বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না।’

ছাত্রদল সভাপতি আরো বলেন, ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষায় এবং ইমেজ পুনরুদ্ধারে প্রশাসন কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।