Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে ১৬ বছর বয়সী এক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা ভ্রম্যমান আদালত। এ সময় বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেল তিনটার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

উপজেলা ভ্রম্যমান আদালত সুত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই মেয়েটি ১৯ বছর বয়স দেখিয়ে পাশ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন থেকে তৈরি করা জন্মসনদ প্রদর্শন করলেও, মেয়ের বয়স নিয়ে সন্দেহ হলে তার স্কুল থেকে বয়স, সনদ এবং বার্থী ইউনিয়ন থেকে সংশ্লিষ্ট জন্মসনদ সংগ্রহ করে তার অপ্রাপ্তবয়স নিশ্চিত করা হয়। বিষয়টি মেয়ের বাবা ও বরের স্বীকারোক্তির পর মোবাইল কোর্ট মোতাবেক উভয়ের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন না করার মুচলেকা নেয়া হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও চকিদারকে নজরদারি দায়িত্ব দেয়া হয়েছে। অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর সহযোগিতা করেন।

এছাড়া ভুয়া জন্ম নিবন্ধন প্রদান করার অভিযোগে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।