Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার

অশোক মুখার্জি, কলাপাড়া 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া 

পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এ সজারুটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট ও ওজন ৭ কেজি।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাপ্তবয়স্ক সজারুটি উদ্ধার করা হয়।

 

এনিমেল লাভারসের স্থানীয় শাখার সদস্যরা জানান, গ্রামের কিছু লোক সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থল থেকে এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তারা জানান, সুস্থ হয়ে উঠলে সজারুটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

 

কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, “বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে আমরা সব সময় এনিমেল লাভারসকে সহযোগিতা করছি। সজারুটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। একই সঙ্গে বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় আনা হবে।”

 

স্থানীয় পরিবেশবাদীরা ঘটনাটিকে মানবিক ও সচেতনতার উদাহরণ হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে বন্যপ্রাণী রক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।