Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ট্রলার মালিকের মারধরে জেলের মৃত্যু, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

সমুদ্র যাত্রার প্রস্তুত ট্রলারে পৌঁছাতে দেরি করায় ট্রলার মালিকের বেধড়ক মারধরে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দরের আল-আমিনের আড়তে এ ঘটনা ঘটে।

 

নিহত জেলের নাম হেলাল হাওলাদার (৩৫)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন—সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুল।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রলার মালিক মন্টু ব্যাপারী (তামান্না নামের ট্রলার মালিক) আল-আমিনের মাছের আড়তে চার জেলেকে দেরি করার কারণে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় তাদের ট্রলারে তুলে নিয়ে সাগরে যাত্রা করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ট্রলারটি ফিরে আসে এবং দুপুরে চার জেলেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক হেলাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অপর তিন জেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, নিহত ও আহতদের পরিবার এসে পৌঁছালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।