Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত বাবুল আক্তার ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার উপর হামলার নেতৃত্ব দেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সম্পাদক আলম হোসেন।

ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজার এলাকায়। জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাবুল আক্তার ও সোহাগ হোসেন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, বাবুল আক্তার ৯ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যুবরণ করেন।

ঘটনার দিন রাতেই বাবুল আক্তার নিজেই বাদী হয়ে মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম হোসেন ও নবীর নামসহ ৭–৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

নিহতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা মারুফ হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “সংঘর্ষের ঘটনায় পূর্বে একটি মামলা দায়ের হয়েছিল। অভিযুক্তরা জামিনে রয়েছেন। বাবুল আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে এখন একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।