Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্ছু মিয়া, সম্পাদক মিলন

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান তুহিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট। এ পদে একটি ভোট বাতিল হয়। সহসভাপতি পদে তাজমিনুর রহমান তুহিন ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পান ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. তামিম আহমেদ মিলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে তিনজন সদস্য ভোট দিতে পারেননি। তারা ভোট দিতে পারলে বিজয়ী প্রার্থীরা, বিশেষ করে সভাপতি পদে আচ্ছু মিয়া আরও কয়েকটি ভোট বেশি পেতেন বলে তিনি মনে করেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।