Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোমিন, সম্পাদক ইয়াছীন পুনরায় নির্বাচিত

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাটকেলঘাটার মোহসীন মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি আব্দুল মোমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াছীন আলী সরদার। ৩৬ জন সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পূর্বের কার্যনির্বাহী কমিটিকে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

  • সভাপতি: আব্দুল মোমিন (দৈনিক রূপালী বাংলাদেশ)
  • সাধারণ সম্পাদক: ইয়াছীন আলী সরদার (দৈনিক নয়া দিগন্ত)
  • সিনিয়র সহ-সভাপতি: নাজমুল হক খান (দৈনিক সংগ্রাম)
  • সহ-সভাপতি: নাজমুল হক (দৈনিক জন্মভূমি)
  • সহ-সাধারণ সম্পাদক: শাহিন আলম (দৈনিক নিরপেক্ষ)
  • সাংগঠনিক সম্পাদক: আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য)
  • অর্থ সম্পাদক: আতাউর রহমান (দৈনিক সাতক্ষীরা সকাল)
  • প্রচার সম্পাদক: মনিরুজ্জামান মনি (দৈনিক সাতঘরিয়া)
  • সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আলমগীর হোসেন (দৈনিক প্রতিদিনের কথা)
  • দপ্তর সম্পাদক: খায়রুল আলম সবুজ (দৈনিক সুপ্রভাত)
  • নির্বাহী সদস্য: মজিবুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), আব্দুল মতিন (মোহনা টিভি), ফিরোজ কবির (দৈনিক নাগরিক ভাবনা), আল মামুন (সত্যের সন্ধান)

সভা শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তালা উপজেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।