Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে পানিতে পড়ে শিশুর মৃ/ত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৫) নামে এক শিশু মারা গেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আরহাম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা সদরে টেম্পুস্ট্যান্ড এলাকায় সজীব হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার পৌরসভার উক্তর বিজয়পুর এলাকার নানা সৌরভ ডাক্তারের বাড়িতে নাতি মোহাম্মদ আরহাম হাওলাদার বেড়াতে আসে। শনিবার দুপুর ১টার দিকে পরিবারের সবার চোখের আড়ালে খেলতে গিয়ে মোহাম্মদ আরহাম হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসের ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজির পর স্বজনরা দুপুর দেড়টার দিকে ডোবার পানি থেকে মোহাম্মদ আরহামের মরদেহ উদ্ধার করেন।

ভবন নির্মাণের ঠিকাদার ওই কলেজের মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে মাটি ফেলেছে । ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে মাঠে ছোট ডোবার সৃষ্টি হয়েছে ও বৃষ্টির পানিতে ডোবা ভরে আছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।