তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানীকে নৃশংশভাবে কুপিয়ে হত্যাত ঘটনায় আগামীকাল সোমবার ভোলার সকল স্কুল কলেজ বন্ধ রাখাসহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষনা দেয়া হয়েছে।
আজ দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে নিহত মোঃ আমিনুল হক নোমানীর জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজা থেকে ভোলা জেলা সর্বস্তরের তোহিদী জনতার ব্যানারে এ কর্মসূচী ঘোষণা করা হয়।
এসময় ভোলা জেলা সর্বস্তরের তোহিদী জনতা কমিটির আহবায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
এর আগে সকালে ভোলা শহরে এ নৃশংশ হত্যাকান্ডের বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয় নি বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয় নি।
উল্লেখ্য,শনিবার (৬ সেপ্টেম্বর)রাতে এসারের নামাজ পরে নিজ ঘরে ফেরার পর নৃশংস ভাবে দুর্বৃত্তদের হাতে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী নিহত হন।

