Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) এবং হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)। সারভান সরদারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বায়জীদ সরদার মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়।

সংঘর্ষে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।