Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতা নিরসনে শ‍্যামনগরে ইউএনও বরাবর স্মারকলিপি

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা।
গত ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯.৩০ মিনিটের সময় এই স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এই জলাবদ্ধাতা দু –এক বছরের নয়, এটি দীর্ঘদিনের সমস্যা।বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি।

সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারী-বে – সরকারী প্রতিষ্টান আছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রতিবছর বর্ষাকালে এই গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা।

এই গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হযনি। এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে।

তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সবুজ সংহতির পৌর কমিটর সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ সভাপতি প্রেস ক্লাবের সাংবাদিক আফজালুল হক, সাধারন সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সহ সভাপতি দেলোযারা বেগম, আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, যুব তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল ও বারসিক কর্মী সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।