Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা ৪৮ ঘণ্টার হরতালে অচল চিতলমারী

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে চিতলমারীতে চলছে টানা ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের সমর্থনে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

হরতালের প্রথম দিনে ঢাকা-মাওয়া-পিরোজপুর-বাগেরহাট-চিতলমারী ও খুলনা সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে করে সকল প্রকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র রিকশা, ভ্যান ও কিছু সংখ্যক মাহিন্দ্রা চলাচল করেছে। জরুরি পরিষেবা ছাড়া উপজেলার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

হরতালের কারণে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। চিতলমারী কার্যত সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল সাড়ে ১০টার দিকে কুনিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত হরতাল সমর্থনকারী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস,সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু,
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান,সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ডা. কাজী আবুল কালাম,সাধারণ সম্পাদক মাও. শাহাদাৎ হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া মিলন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান প্রমুখ।

 

বক্তারা বলেন, “স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। হঠাৎ করে নির্বাচন কমিশন একটি আসন বাদ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, যা বাগেরহাটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। আমরা অবিলম্বে বাগেরহাটের আগের চারটি আসন পুনর্বহাল চাই। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।