Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল জলিল, সিরাজগঞ্জ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল জলিল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মাইজবাড়ী ইকোপার্ক মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু এবং সোনামুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাশেদ কবির চান্দু প্রমুখ।

খেলার উদ্বোধনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক। সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে অবদান রেখে গেছেন। তার স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন প্রজন্মের মাঝে ক্রীড়াপ্রেম জাগিয়ে তুলবে।

মাইজবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় গাজীপুর একাদশ ও কাজিপুর পৌরসভা একাদশ। খেলাটি উপভোগ করতে মাঠে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের।

উল্লেখ্য, টুর্নামেন্টটি চলবে আগামী কয়েকদিন ধরে, এতে বিভিন্ন দল অংশগ্রহণ করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।