Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  নিহত, আহত ১

 নোয়াখালী প্রতিনিধি 
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

 নোয়াখালী প্রতিনিধি 

 
নোয়াখালীর বেগমগঞ্জে চলন্ত ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক তরুণ নূর হোসেন রিফাত (২০)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরুরগো পোল এলাকায়, চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লতিফপুর গ্রামের বাসিন্দা। আহত রিফাত একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে।

আহতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উভয়েই লতিফপুর গ্রামের বাসিন্দা এবং একসাথে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছিলেন। সকালে তারা মোটরসাইকেলযোগে চৌমুহনী বাজারে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে সরুরগো পোল এলাকায় পৌঁছালে চৌমুহনীগ্রামী একটি ট্রাক তাদের ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন,
“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।