খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আজমির হোসেন এবং প্রোগ্রাম অফিসার তহা মৃধা খানম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন এবং ৫ জনকে ১৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

