Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে পিকআপ চুরি: চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব

মাদারীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পিকআপ (ট্রাক) চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল। একইসঙ্গে চুরি যাওয়া পিকআপটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর রাতে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সদর উপজেলার ঝিকরহাটি এলাকার বাসিন্দা নাসিরউদ্দিনের একটি পিকআপ চুরি হয়। ঘটনার পর তিনি মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের অবস্থান নিশ্চিত করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের রাজিব শরিফ, একই ইউনিয়নের বাজিদপুর গ্রামের মো. গাউসের ছেলে শান্ত (২৫), মো. শহিদুলের ছেলে শাহজাদা শাহিন (২৫) এবং শরীয়তপুর জেলার নড়িয়া এলাকার নওসাদ।

র‍্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পিকআপ ও ছোট ট্রাক চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।