Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পারভেজ মল্লিকের পক্ষে মাঠে নেতাকর্মীরা, তারেক রহমানের ৩১ দাফা বাস্তবায়নের দ’বিতে

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খুলনা-০৪ আসনে সরব হয়ে উঠেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের কর্মী-সমর্থকেরা। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এই পারভেজ মল্লিকের পক্ষ নিয়ে নেতাকর্মীরা এখন ঘুরছেন গ্রামের পর গ্রাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ছয়টি গ্রামে—ভুজনীয়া, কালিনগর, শ্রীপুর, রামচন্দ্রপুর, সীতারামপুর ও হাড়িখালিতে—গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র সংস্কার রূপরেখা’র লিফলেট বিতরণ করেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

গণসংযোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। তাদের ভাষায়, “বর্তমান সরকারের ব্যর্থতা আর স্বৈরাচারী আচরণে জনগণ আজ বিপর্যস্ত। তারা পরিবর্তন চায়, গণতন্ত্র চায়—তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।”

পারভেজ মল্লিকের পক্ষে এ সময় মাঠে ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম লাখু, বিএনপি নেতা শেখ লালিম, শেখ আরিফ, মো. গোলজার আলম, এনামুল শেখ, আজিজ শেখ, যুবদল নেতা আমিনুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা তরুণ প্রজন্ম দলের সদস্য সাবু শেখ প্রমুখ।

নেতাকর্মীরা জানান, খুলনা-০৪ আসনে বিএনপির যে জোয়ার বইছে, তা আগামী নির্বাচনে ফলাফলে প্রতিফলিত হবে। জনগণ আর গুটিকয়েক সুবিধাভোগীর হাতে দেশ দেখতে চায় না।

উল্লেখ্য, পারভেজ মল্লিক যুক্তরাজ্য বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। বাংলাদেশে বিএনপির রাজনীতিতে তার সরব উপস্থিতি এবং অতীত ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে খুলনা-০৪ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।