Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দোকানে প্রাইভেট কারের ধাক্কা, ব্যবসায়ী নিহত

আবদুল জলিল, সিরাজগঞ্জ 
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কার একটি দোকানে ঢুকে পড়লে এক ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে টানা ছয় ঘণ্টা বিক্ষোভ করেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম হাফিজুল ইসলাম (৩৫), তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত আমিরুল ইসলাম (৪৫) একই এলাকার মদিনা প্রামাণিকের ছেলে।

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় অজ্ঞাত দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকান ভেঙে যায় এবং সেখানে বসে থাকা হাফিজুল ও আমিরুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাফিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।