Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পবায় ভণ্ড পীরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় ভণ্ড পীর-ফকিরদের সমাজ ও শরীয়তবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে আলেম-উলামা ও মুসল্লিরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার বায়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

 

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ইমরান উদ্দীন বলেন, “পবার চন্দ্রপুকুর গ্রামে ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’-এর আড়ালে গাঁজার আসর বসানো হতো। এ খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদী জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই, তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।”

 

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ভণ্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরপরাধ আলেম-ওলামাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় তিনি সরকারের প্রতি আলেম-ওলামাদের হয়রানি না করার আহ্বান জানান।

 

দারুল উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর বলেন, “ইসলামে কোনো ভ্রান্ত মতবাদ বা কুসংস্কারের স্থান নেই। সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি বৃদ্ধির পেছনে এসব ভণ্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে। তাই প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিয়ে এসব কার্যক্রম বন্ধ করতে হবে।”

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন বড়গাছী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা এবং মাদানী মাদ্রাসার প্রধান হযরত মাওলানা মোহাম্মদ আলী। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার বড়গাছী ইউনিয়নের চন্দ্রপুকুর গ্রামে উক্ত খানকায় হামলা চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন তৌহিদী জনতা। ওই ঘটনায় পুলিশের উপস্থিতিতেই খানকা ভাঙচুর হলেও ‘পীর’ আজিজুর রহমান কোনো আইনি প্রতিকার চাননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।