Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় র‍্যাবের অ’ভিযানে ৪০ লাখ টাকার বিষ্ণমূর্তি উ’দ্ধার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে ৪০লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটি করা কালিন সময়ে জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভিতর অভিযান চালানো হয়। অভিযানে ওই আমবাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথর এর মুল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রায় ৮ইঞ্চি উচ্চতার বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি। যার মূল্য আনুমানিক ৪০লাখ টাকা।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।