Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মিরপুরে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

খেলাধুলার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে কুষ্টিয়ার মিরপুরে শুরু হয়েছে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খন্দকবেড়িয়া ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উত্তরণ ক্লাব খন্দক বাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং ক্লাবের ক্রিয়া সম্পাদক রবিউল ইসলাম হাসান টুটুল, মিরপুর বর্ডার গার্ড সীমান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুটি ঈশ্বর পাল, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বজিৎ বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা সঞ্চয় কুমার পাল ও এলাকার প্রবীণ ঈদগার আলী বেগসহ অনেকে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় জন কল্যাণ ফার্মেসী একাদশ বনাম রওনক বীজ ভান্ডার একাদশ। খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। খেলার ধারাভাষ্য দেন ড. মোস্তাক আহমেদ ও সুমন শাহ।

এদিন খেলার শুরুতে তুষার স্মৃতি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আজ (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মিরপুর মেডিকেল একাদশ বনাম ডটার ফার্মেসী একাদশের খেলা। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তরণ ক্লাবের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।