Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

 

বন বিভাগের সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।

 

শনিবার দুপুরে উদ্ধারকৃত কচ্ছপের একটি অংশ নোয়াখালীর বনবিভাগের জলাশয়ে অবমুক্ত করা হয়। বাকিগুলো দেশের বিভিন্ন জেলার জলাশয়ে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ বলেন, “কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।