Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় গোপালপুর ইউনিয়নের জনগণের পাশে চেয়ারম্যান খান সাইফুল ইসলাম

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সরকারি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাচ্ছেন।

শনিবার,(১৩ সেপ্টেম্বর), সকাল ১০টায় চেয়ারম্যান খান সাইফুল ইসলাম যথারীতি ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তার এই কর্মতৎপরতায় স্থানীয়রা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

২০২১ সালের ২১ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। এরপর থেকে তিনি এলাকার উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন।

চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। আমার প্রধান লক্ষ্য গোপালপুর ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের যেকোনো প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

চেয়ারম্যানের কাজের প্রশংসা করে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মতামত দিয়েছেন। গোপালপুর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু বলেন, “আমাদের চেয়ারম্যান সাহেব খুবই কর্মঠ। তিনি নিয়মিত অফিসে বসেন এবং জনগণের কথা মন দিয়ে শোনেন। এলাকার যেকোনো সমস্যার সমাধানে তিনি দ্রুত পদক্ষেপ নেন।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।