Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থানের প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি ও জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)। এ ঘটনায় তিনি গত ১১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের পারিবারিক কবরস্থানের জমি বি আর রেকর্ড ও দলিল অনুযায়ী দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। কিন্তু চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং করই ও মেহগনি জাতের গাছ কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। প্রতিবাদ করলে মুক্তিযোদ্ধাকে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

 

মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন, “আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার জমি দখলের চেষ্টা করছে।”

 

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখলের চেষ্টা শুধু অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপরও আঘাত।

 

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, মুক্তিযোদ্ধার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।