Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা প্রেসক্লাবে মতবিনিময়কালে বিএনপি নেতা-এড. আব্দুস সালাম

সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা তথা উপকূলীয় শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের পাশপাশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করতে চান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম খান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। একই সাথে জেলার উন্নয়নে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন।

অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম খান বলেন, আমি সাতক্ষীরা শ্যামনগরের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন আইনজীবী। তিনি বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন, আপনারা জানেন, সাতক্ষীরা তথা শ্যামনগর বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত এলাকা। সড়ক পথে বিশ্ব ঐতিহ্যের অন্যতম সুন্দরবন যেতে হলে একমাত্র সাতক্ষীরার শ্যামনগর দিয়েই যেতে হয়। এজন্য সাতক্ষীরা-শ্যামনগরকে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শহর ঘোষণা করা হোক। একই সাথে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন স্থাপন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া, ঢাকা থেকে শ্যামনগরের দূরত্ব বেশি হওয়ায় সুন্দরবনের কাছাকাছি কোন এলাকায় একটি বিমান বন্দর করা হলে দেশী-বিদেশী পর্যটকরা সহজে সুন্দরবনে আসতে পারবেন।

এতেকরে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
অ্যাডভোকেট সালাম খান বলেন, সাতক্ষীরার মানুষের উন্নত চিকিৎসার জন্য কোন ভালো হাসপাতাল নেই। যে কারণে বিনা চিকিৎসায় অনেক মানুষ অকালে মারা যাচ্ছেন। এজন্য সুন্দরবনের কাছাকাছি কোথাও বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হোক। তাহলে সাতক্ষীরা তথা দক্ষিণাঞ্চলের মানুষেরা উন্নত চিকিৎসা সেবা পাবেন । আবার সুন্দরবন কেন্দ্রিক পর্যটকের সংখ্যাও বেড়ে যাবে।
শ্যামনগরে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশ আর্থিকভাবে উপকৃত হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অনেক জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা চাই সাতক্ষীরা জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক। সেখানে সমুদ্র বিজ্ঞান, ফরেস্ট এবং মৎস্য বিজ্ঞান সম্পর্কে বিশেষ গবেষণা ও কোর্স চালু হোক।
তিনি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত খারাপ সড়কের কথা উল্লেখ করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সড়কের এমন বেহাল দশা কেউ আশা করেন না। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ার পাশপাশি শ্যামনগরের অনেক ইউনিয়নে কোন পাকা রাস্তা নেই। সুযোগ পেলে অবহেলিত এই এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চাই। তিনি সাতক্ষীরা থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত এবং শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের দাবি জানান।

অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে এবং প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কারসমূহ বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়। আমরা বিশ্বাস করি বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালীদেশে পরিণত হবে।

ছবি- সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন  সাতক্ষীরা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম খান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।