মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মোল্লাহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লায়লা আজাদ কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক শেখ আবু সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান এবং বাশিস বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মিফতা উদ্দিন।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
সম্মেলনে সভাপতিত্ব করেন ডিকেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, রমেশ চন্দ্র খান, উম্মে হামিমা, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক, এস এম মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষক নেতৃবৃন্দ।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন গিগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ পোদ্দার এবং চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক সমাজের মর্যাদা, অধিকার ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। শিক্ষকদের উন্নয়ন নিশ্চিত হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।”

