তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা কলেজ শিক্ষক সমিতির আয়োজনে একটি শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমি নির্বাচিত হলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো এবং এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।
অধ্যাপক মোশাররফ হোসেন ও মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ সুনাতন দাস প্রমুখ।
এমতাবস্থায় শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এক জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।

