Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন:সভাপতি নাহিদ, সম্পাদক সাইফুল 

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ পান ১২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আবু নাসের হুসাইন পান ১১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মনির মোল্যা পান ৬ ভোট।

 

সিনিয়র সহ-সভাপতি পদে বাংলানিউজ২৪.কম ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোটে বিজয়ী হন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক পল্লী বাংলার লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের মো. আজিজুর রহমান (আজিজ) এবং দৈনিক নয়া দিগন্তের মো. রেজাউল করিম।

 

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক সংবাদ প্রতিদিনের মোশাররফ হোসেন মাসুদ।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—

 

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর)

 

দপ্তর সম্পাদক: মো. লাভলু মিয়া (দৈনিক সময়ের আলো)

 

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. পারভেজ মিয়া (দৈনিক প্রতিদিনের কাগজ)

 

সাহিত্য ও পাঠাগার সম্পাদক: নিজাম তালুকদার (দৈনিক সমাজের বাণী)

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক: আকাশ সাহা (দৈনিক কালবেলা)

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভারের এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের শরিফুল হাসান এবং দৈনিক ইত্তেফাকের জাকির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।