Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস ও পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান।

 

অনুষ্ঠানে ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম, মাওলানা জোবায়ের হোসেনসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের করণীয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের করণীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

একই দিন বিকাল ৪টায় উপজেলার কুল্যা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুরূপ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ও সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল বারী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।