Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে না পেরে যুবকের আত্মহত্যা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন আমিনুল ইসলাম জয় (২৪) নামে এক যুবক। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আলী-আকবরী মহল্লার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত জয় ওই এলাকার দুবাই প্রবাসী মাসুদ মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক ছিলেন।

 

স্থানীয়রা জানান, জয় নিয়মিত মোটরসাইকেল ব্যবহার করতেন। সম্প্রতি আবার নতুন মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। পরিবার টাকা দিতে দেরি করায় অভিমান করে দুপুরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘসময় দরজা না খোলায় পরিবারের লোকজন ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

 

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা বলেছেন, অল্প বয়সে এভাবে জীবন শেষ হওয়া অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।