মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল রাকিবুল। পথিমধ্যে নুরুল আমিন কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিবুলসহ মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

