Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। রোববার ভোর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

সকাল থেকেই ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড় এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী ও মুনসুরাবাদ এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ঢাকা-খুলনা রেলপথে গাছের গুঁড়ি ও লাল পতাকা ফেলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি হামিরদী এলাকায় আটকা পড়ে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

 

এদিকে আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।