Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে লায়ন্স চক্ষু হাসপাতালের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

লায়ন্স ক্লাব অব রাজশাহীর উদ্যোগে শহরের ম্যাঙ্গো রিসোর্টে লায়ন্স চক্ষু হাসপাতালের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একইসাথে ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা, এমজেএফ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই আয়োজনের শুরুতে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ড কনফারেন্স হলে লায়ন্স স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে লায়ন্স জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা বলেন, “লায়ন্স ক্লাব আন্তর্জাতিকভাবে মানব সেবায় নিয়োজিত একটি সংগঠন। লায়ন্স ক্লাব অব রাজশাহী দীর্ঘ ৩৭ বছর ধরে এই সেবার ধারা অব্যাহত রেখেছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে লায়ন্স চক্ষু হাসপাতাল এই অঞ্চলের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন কমিটির উপর আমি পূর্ণ আস্থা রাখি। আশা করি, তারা তাদের নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ক্লাবের সেবাকার্যক্রমকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। নতুন সদস্যরা ক্লাবের শক্তি বৃদ্ধি করবে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।