Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাহী অফিসার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে শ্যামনগরে মানববন্ধন

আনিস সুমন শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে ১৪ ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার পরিষদ চত্বরে শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগন এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিতিদের দাবী, শ্যামনগর উপজেলার উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোছাঃ রনী খাতুন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি সকলের অন্তর জয় করেছে এটা ছাড়া শ্যামনগরের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শ্যামনগর উপজেলার উন্নয়নে ইউএনও মোছাঃ রনী খাতুনকে পুনারায় পেতে উপজেলাবাসী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর ঈশ্বরীপুর ইউ পি সাবেক চেয়ারম্যান সাকেদুর রহমান সাদেম আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু , প্রভাষক আব্দুল ওহাব,মুন্সিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল নেতা রস্তম আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ কলেজের সাবেক প্রিন্সিপাল বিদুশ্রবা মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের অন্যতম স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।