Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিএনপি নেতার সাথে এক নারীর অন্তরঙ্গ ছবি ফাঁ’স

জামালপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুবতীর সঙ্গে আবু বক্কর সিদ্দিক নামে এক বিএনপি নেতার অন্তরঙ্গ মূহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইফবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমীকদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এরআগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষে নির্বাচনী প্রচারণা করে তিনি বহিষ্কার হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক এক যুবতীকে নিজের বুকের বাম পাশে জড়িয়ে ধরে সেলফি তুলেছে।

এ সময় তাদের শরীরে কোনো কাপড় ছিলো না। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা এখন সর্বমহলে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার বাড়ীতে লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছি। সেই মামলার আসামি আমাকে ব্ল্যাকমেইল করতেই এসব করছে।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমেই স্বাক্ষাতে কথা বলতে চান। কিছুক্ষন অপেক্ষা করার আবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।’

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান রতন বলেন, ‘আমি ছবি দেখি নাই। দেখলে বলতে পারবো। ছবি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।