Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বাড়িঘরে হামলা, গরু-মহিষ ও মাছ লুটের অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর, গরু-মহিষ ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ছাড়া জমির পাকা ধান কেটে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর তাঁদের অটোরিকশার চার্জার চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ে। তাঁর দাবি, নাদের মুন্সির ছেলে আবুল চার্জারটি চুরি করে সোহাগ নামে একজনের কাছে বিক্রি করেন। বিষয়টি আবুলের বাবাকে জানালে আবুল ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে তাঁর শ্বশুর ফজলুর রহমানের ওপর হামলা চালিয়ে মারধর করেন।

মিষ্টি আক্তার আরও অভিযোগ করেন, ২৯ অক্টোবর সকালে আবুল, সোহাগ, রাকিব, মোরাদসহ তাঁদের লোকজন বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা বাড়ি থেকে গরু, মহিষ ও হাঁস নিয়ে যান এবং পুকুরের মাছ লুট করেন। একই দিন রাতে তাঁদের ১০ শতাংশ জমির কাঁচা ধানও কেটে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মিষ্টি আক্তার লুট হওয়া গরু, মহিষ ও অন্যান্য মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।