Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের তিন দ’ফার দা’বিতে বি/ক্ষোভ মি’ছিল

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও তিন দফার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে শহরের পাটালির মোড় পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বর্তমান সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা না হলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বড় ধরনের সমস্যা হতে পারে। তখন এর সমস্ত দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।

এসময় শিক্ষার্থীরা “দেশ গড়ার হাতিয়ার
ডিপ্লোমা ইন্জিনিয়ার”, “১৩ এর হাতিয়ার
গর্জের উঠুক আরেকবার”, “দেশের টাকায় বুয়েট পড়ে”, “১০ দশম গ্রেট দাবি করে কোটি টাকা নষ্ট করে “, “বুয়েট চুয়েট পাস করে
অটো বানায় গর্ব করে’, “রক্ত লাগলে রক্ত নে
দশম গ্রেট নিবি কে”, “৩ দফা নামে প্রহসন
চলবে না চলবে না”, “NPI এর অ্যাকশান
ডাইরেক্ট অ্যাকশন” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

উক্ত বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ,আরাফাত জনি, আব্দুল বারী, রিয়াউল রাহাদ, ও মো. রেদোওয়ান, মোস্তাকিমসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।