স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহাজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নুর কাদের মোল্লা (৯)। নুর কাদের মোল্লা ঢাকায় কর্মরত নুরুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুর কাদের তার বাবার সঙ্গে বৃহস্পতিবার ঢাকা থেকে শিবপুর উত্তর পাড়া গ্রামের
বাড়িতে বেড়াতে আসে । ওই দিন দুপুরে দাদা-নাতি মিলে বাড়ির
পুকুরে গোসল করতে যায়। নাতি নুর কাদের মোল্লা অসাবধনতা বসত পা
পিচলে পানিতে পড়ে যায়, এসময় দাদা সাহাজাহান মোল্লা তাকে উদ্ধার
করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন পুকুর থেকে
তাদেরকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক
তাদেরকে মৃত ঘোষনা করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম, শাহাদাৎ হোসেন,
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুৃলিশ গিয়েছে নিহত দাদা
৯৫ বছরের বৃদ্ধ নাতি পানিতে পড়ে গেলে দাদা শাহাজান মোল্লা উদ্ধার
করতে গিয়ে সেও পানিতে তলিয়ে মারা যায়।

