দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ, দৌলতপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্দুল হালিম টম মাষ্টার, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, অমিত কুমার সরকার ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এরাজ্জাক। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

