আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিনেরপোতায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে।
এঘটনার পর শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টা থেকে সাতক্ষীরা জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

