Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মোল্লাহাট (বাগেরহাট), প্রতিনিধি 
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট), প্রতিনিধি 


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে একটি মৎস্য ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয়রা ঘেরের পানিতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহফুজ শেখ একই গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহফুজ শেখের দুই পায়ে রশি বাঁধার চিহ্ন পাওয়া গেছে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের দাবি, মাহফুজ শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, “মরদেহ থানার হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত করা হবে। পায়ে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।