Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সিলিন্ডার বি/স্ফোরণে মৃ/তের সংখ্যা বেড়ে ৩

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক মাহবুব আলমে ও এর আগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদাম মালিক মাহবুব আলম ও শনিবার রাতে দুই শ্রমিক সহ ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।

গুদাম মালিক মাহবুব আলম বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে। নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাঁদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করে আসছিলেন।

এর আগে গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে, এলাকায় লাশ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।