Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে অ/স্ত্রসহ ৬ পাহাড়ি স/ন্ত্রাসী আ’টক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল বান্দরবান জেলার
চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসি’র ছেলে লকু-ম, অক্ষয় সিং এর ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅ এর ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু

এসময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড এ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।