Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আটশত একটি মন্ডপে হচ্ছে দূর্গাপূজা

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বড় এই উৎসবের আমেজ। তাই দেবদুর্গাকে পরিপূর্ণ রুপ দিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। আর মাত্র ৬ দিন পরেই গজে (হাতি) চড়ে দেবীদূর্গা আসছেন মর্তলোকে। এজন্য ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার কারিগররা। আর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আশায় আছেন সারা দেশের ন্যায় নওগাঁ জেলার সনাতন ধর্মাবলম্বীরা।

এবার এ জেলায় ৮০১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে চলছে। এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬৬টি এবং পৌরসভায় ৫৯টি, মহাদেবপুর উপজেলায় ১৫৩টি, মান্দায় ১১৯টি, বদলগাছীতে ১০৩টি, পত্নীতলায় ৭৮টি, নিয়ামতপুরে ৫৮টি, আত্রাইয়ে ৫১টি, রানীনগরে ৪৭টি, ধামইরহাটে ৩২টি, সাপাহারে ১৮টি এবং পোরশা উপজেলায় ১৭টি পূজা মন্ডপ স্থাপনের কাজ চলছে। জেলা পূজা উদযাপন পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলার একাধিক উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে তৈরি করেছে দেবীদূর্গার প্রতিমা। রাত-দিন শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সাথে নিপুণ হাতে গড়ে তুলেছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা।

ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন দেবীদুর্গাকে পরিপূর্ণ রুপ দিতে রং তুলির আঁচড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা। স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে রং তুলিতে জানান দিচ্ছেন তাদের হাতের নৈপুণ্য।

অন্যদিকে প্রতিমার পাশাপাশি বাদ্যযন্ত্র ঠিক ও তৈরী করতে ব্যস্ত সময় পার করছে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির কারিগররা। এছাড়া মন্ডপ গুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। এর মধ্যে একাধিক মন্ডপে প্রতিমায় রং তুলির কাজ প্রায় শেষ পর্যায়ে, আবার অনেক প্রতিমায় শুরুই করতে পারেনি রং তুলির আঁচড়।

তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও কাঙ্খিত মূল্য পাচ্ছে না বলে জানান কারিগরা। আর্থিকভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন তারা।

কারিগররা বলেন, পূর্বের দামেই প্রতিমা তৈরি করে দিচ্ছেন তারা। কিন্তু উপকরণের মূল্য একটু বৃদ্ধি পেয়েছে। এবারে প্রতিমার দাম খুব কম। যে প্রতিমার দাম দেড় লাখ টাকা হওয়ার কথা তা করতে হচ্ছে ৯০ হাজার টাকা দিয়ে। তবে এবছর কাজের চাপ বেশি। চাপ আগের তুলনায় বেশি হওয়ায় দিনরাত খাটতে হচ্ছে। প্রতিমা তৈরির এ কাজ শুধু পেশা নয়, ধর্মীয় আবেগ ও ভালোবাসার জায়গা থেকে করা হয়। সেই জন্য দুর্গা মাকে নিজের মায়ের মতো করেই গড়ি।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার এবং পৌর শাখার সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সরকার বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা উৎসব। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও সুষ্ঠ আছে। জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় পূজা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে এটাই আমাদের প্রত্যাশা।

তারা আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের কাছে প্রত্যাশা দর্শনার্থীরা যেন নির্দ্বিধায় নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন। এবং সকলেই যেন উৎসবমুখর পরিবেশে পূজার আনন্দ উপভোগ ও উদযাপন করতে পারে। ২অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (প্রশাসন ও অর্থ) মুঠোফোনে বলেন, জেলায় সুন্দর ও সুষ্ঠ পরিবেশ আছে। সকল বিষয় মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে একটা প্লান করা আছে। আমরা সতর্ক অবস্থানে আছি জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য এই পূজা উৎসবকে ঘিরে তৎপর আছে।

তিনি আরও বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজা মন্ডপসহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সনাতন ধর্মাবলম্বী লোকজন যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপন করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।