Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরের মনিরামপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসি (তদন্ত) মোঃ বদরুজ্জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মনিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক সন্তোষ স্বর, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু প্রমুখ।

সভায় পূজামণ্ডপের আয়োজকরা বিদ্যুৎ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ, বাড়তি নিরাপত্তা, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন,
“দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সকলের উৎসব। এ উৎসব সফল করতে রাজনৈতিক পরিচয় ভুলে সবার সহযোগিতা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান বলেন,
“দুর্গাপূজা বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী থাকবে সার্বক্ষণিক টহলে। পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ ও হটলাইন নম্বর চালুর মাধ্যমে দ্রুত সাড়া নিশ্চিত করা হবে।”

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়,

  • পূজা শুরুর আগে থেকেই মণ্ডপকেন্দ্রিক নজরদারি জোরদার করা হবে
  • প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ
  • বিদ্যুৎ, পানি, সড়ক ও অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করা
  • অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে
  • এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।