দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর জামায়াতের আমীর ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম।
জনসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দৌলতপুর উপজেলা দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরোজউল্লাহ, দৌলতপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এনামুল হক মাষ্টার ও মিজানুর রহমান। সভায় স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও রোকন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দেবো না। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি, যা আমাদের উন্নয়ন ও নিরাপত্তার পথে বড় বাঁধা। তাই আমরা প্রতিজ্ঞা করছি নিজেরা এ ধরনের অন্যায় কাজে জড়াবো না এবং কাউকে এমন কাজ করতে দেবো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।

