Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে
প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও সুযোগসম্পন্ন করে গড়ে তোলার জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আজকের এই সহায়ক উপকরণ বিতরণ তারই একটি অংশ। এই উপকরণগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে যেন তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে মোট ১৭টি সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১৩টি হুইলচেয়ার, ১টি ট্রাইসাইকেল, ১টি কর্নার চেয়ার, ১টি স্মার্ট সাদাছড়ি ও ১টি এলবো ক্রাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।